০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি
জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু করে আরাপপুর জামতলা হয়ে আরাপপুর মোড়, পাগলা কানাই সড়ক, চুয়াডাঙ্গা সড়কসহ শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মহাসড়কের পাশে থাকা কাঠের গুড়ির ভাগাড়, বালুর স্তূপসহ অস্থায়ী সব অবকাঠামো অপসারণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় কালের কণ্ঠকে বলেন, জনভোগান্তি নিরসন ও পরিচ্ছন্ন জেলা গড়তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সড়ক-মহাসড়কের পাশে কোনো ধরনের অবৈধ স্থাপনা ও সামগ্রী রাখা থেকে জনগণকে বিরত থাকতে হবে। শহরটি সবার, সবাই মিলে শহরকে সুন্দর রাখার চেষ্টা করা উচিত।

Tag :
এখন আলোচনায়

১১০ বছরেও থামেনি ভোটের টান: পুত্রবধূর কাধে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী মনোয়ারা

ঝিনাইদহে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আপডেট সময় : ০৫:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫