০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৪৮ Time View

অনলাইন ডেস্ক
অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৭৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯৭০ জন আহত হয়েছেন। গাজা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৬ জন নিহতের মরদেহ ও ১৭ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৬০ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪৭ জনে পৌঁছেছে।

এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় প্রয়োজনীয় ওষুধের ৫০ শতাংশের বেশি এখনো মজুদ নেই, যা স্বাস্থ্যসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

Tag :
এখন আলোচনায়

আজ জাপানের বিপক্ষে ব্রাজিল জিতবে কি না? যা বলছে সুপার কম্পিউটার

যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৪:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫