০১:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকায় কয়েকদিন ধরেই তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন চলছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী— তারেক রহমান দেশে ফিরছেন না।

তারেক রহমান ফিরছেন না— খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় কয়েকদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আলোচনা চলছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তারেক রহমান এবার দেশে ফিরছেন না। বরং আজ লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন তার স্ত্রী জোবাইদা রহমান। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কাতারের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে পৌঁছে জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা করবেন। এই যাত্রায় চিকিৎসকসহ মোট ১৪ জন স্বাস্থ্যসেবক তার সঙ্গে থাকবেন।

এদিকে খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন আছেন। টানা ১২ দিন ধরে তিনি হাসপাতালে এবং এর মধ্যে ৮ দিন সিসিইউতে আছেন। তার শারীরিক অবস্থায় তেমন উন্নতি বা অবনতি না থাকলেও ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন। ফুসফুসের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি কিডনি কার্যক্ষমতা সচল রাখতে নিয়মিত ডায়ালাইসিস চলছে। বুধবার রাতে তাকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও লন্ডন ও চীন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরাও মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করে তার সর্বশেষ চিকিৎসা প্রতিবেদন পর্যালোচনা করেন। পরিবারের সদস্য ও চিকিৎসকদের পর্যালোচনার ভিত্তিতে দ্রুত তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্তই এখন প্রধান বিকল্প হিসেবে ধরা হচ্ছে।

Tag :
এখন আলোচনায়

রঘুনাথপুরে জামায়াতে ইসলামীর পথসভা: জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকায় কয়েকদিন ধরেই তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন চলছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী— তারেক রহমান দেশে ফিরছেন না।

তারেক রহমান ফিরছেন না— খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান

আপডেট সময় : ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫