১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪

সাভারের আশুলিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্ত সরকার নামে এক যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, বুধবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ি কবরস্থান সংলগ্ন এলাকায় মান্নান পাটোয়ারী গ্রুপ সীমান্ত সরকারকে গুলি করে। ঘটনার পরপরই ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন—
আব্দুল মান্নান পাটোয়ারী, মনোয়ার হোসেন টিটু, আল আমীন স্বপনজুলহাস মিয়া

অভিযানে মান্নান পাটোয়ারীর কাছ থেকে আমেরিকার তৈরি ৭.৬৫ বোরের একটি বাটযুক্ত বিদেশি পিস্তল, গুলির খোসা ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। থানাপুলিশ দুপুরে তাদের আদালতে প্রেরণ করে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে এ গোলাগুলির ঘটনা ঘটে। তদন্তে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।”

Tag :
এখন আলোচনায়

শেরপুরে ১১ স্বপ্ন সারথী পেলেন ব্র্যাকের সেলাই মেশিন

সাভারে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০৯:২৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫