০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৮২ Time View

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় সিয়াম হোসেন (২১), আব্দুল্লাহ আল বাকি (২০) ও শিপন নামের ৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছেন খোকন নামের অপর একজন।

বুধবার বিকেল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম এবং সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকি নিহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সিয়াম ও বাকি। দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠের ইটভাটার নিকটবর্তী স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস (কক্সবাজার জ-০৪ ০০২১ ) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সিয়াম। গুরুতর আহত অবস্থায় বাকিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর নামক স্থানে তারও মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নিয়েছে পুলিশ।

এদিকে সন্ধা ৬টার দিকে একই সড়কের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের অলিনগরে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে উপজেলার চিতলা গ্রামের হাফিজ আলীর ছেলে শিপন নিহত হয়েছে, আহত হয়েছে খোকন নামের অপর একজন।

অপরদিকে গাংনী উপজেলা শহরের হাফেজিয়া মাদ্রাসার সামনে আরও একটি দুর্ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে ৩ জন শিক্ষার্থীর মৃত্যু ও কয়েকজনের আহতদের ঘটনায় উদ্বিগ্ন উপজেলাবাসী। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞ মহল।

এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

আপডেট সময় : ০৩:০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫