০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ১২০ Time View

ছবি : সংগৃহীত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিনজনের প্রাণহানির তথ্য জানানো হয়। পরে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় তাদের কর্মীরা।

জানা গেছে, ফরিদপুর সদরের মুন্সিবাজারে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে পড়ে যায়। এতে যানটিতে থাকা পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরও একজন।

স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী দিকে যাচ্ছিল রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর ওঠে পড়লে সংঘর্ষ হয়। সে সময় মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ গজ দূর পর্যন্তে ছেঁচড়ে যায়। এরপর মাইক্রোবাসটির পাশের একটি পুকুরে পড়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান ছিল।

উদ্ধার অভিযানে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে। তাদের সহযোগিতা করছে স্থানীয়রা।

আ চু/এ এইচ

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

আপডেট সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫