১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ‘ওরা বন্ধু সংঘ’র আয়োজনে শীতবস্ত্র উপহার বিতরণ

দামুড়হুদায় ‘ওরা বন্ধু সংঘ’র আয়োজনে শীতবস্ত্র উপহার কম্বল, চাদর ও জ্যাকেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ‘ওরা বন্ধু সংঘ’ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।

ঋতুচক্রের স্বভাবিক নিয়মে প্রকৃতিতে এখন শীতের রাজত্ব চলছে। ইতিমধ্যেই জেঁকে বসতে শুরু করেছেন কনকনে শীত। এই শীতে একটি শীতবস্ত্রের অভাবে সমাজের ছিন্নমূল মানুষের সীমাহীন দুর্ভোগ চরমে পৌঁছে যায়। পাশাপাশি ঘন কুয়াশায় তাদের কষ্টের সীমা থাকেন না। এ লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটি দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানের প্রায় শতাধিক অসহায়, দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্ত, দিনমজুর, নৈশপ্রহরী, ভ্যানচালক, অক্ষম নারী-পুরুষের মাঝে এই শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।

ওরা বন্ধু সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজীর ফয়সালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দেশ ব্রিকস এর স্বত্বাধিকারী হাজী আব্দুল কাদির।

ওরা বন্ধু সংঘ’র উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক সাংবাদিক হাফিজুর রহমান কাজলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ইঞ্জি. ইমরান হোসেন, ইঞ্জি. আক্তারুল ইসলাম, মোস্তফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা শাকিল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আসলাম মিয়া, ক্রীড়া সম্পাদক জুবায়ের বীন শরীফ, সদস্য আল সাফায়েত প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, হাঁটি হাঁটি পা পা করে আজকে ‘ওরা বন্ধু সংঘ’ ২২ বছরে পা রেখেছেন। ২০০৩ সালে কয়েকজন স্বপ্নবাজ মানুষের হাত ধরে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিলেন। সংগঠনটি গুটিকয়েক বিত্তবানদের সহযোগিতায় খেলাধুলাসহ সমাজের অসহায় মানুষের উন্নয়ন তথা মানব কল্যাণে প্রতি বছরে শীত ও ঈদ পূর্ব অসহায়, দিনমজুর, বিধবা, প্রতিবন্ধী, এতিম, অক্ষম মানুষের মাঝে শীতবস্ত্র ও ঈদ সামগ্রী উপহার বিতরণ, জরুরি রোগীদের রক্তের ব্যবস্থা, শিক্ষা সামগ্রী উপহার, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রভৃতিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছেন। যা সত্যিই প্রসংশার দাবি রেখে আসছেন। সমাজের অসহায় এসকল মানুষের অসহায়ত্ব মুছে দিতে পারাটা সত্যিই আনন্দের বিষয় জানিয়ে বক্তারা এ জাতীয় কাজে সমাজের বিত্তশালীদের সহযোগিতার আহব্বান জানায়।

সংগঠনটির প্রতিষ্ঠিতা সভাপতি তানজীর ফয়সাল বলেন, এসকল কার্যক্রম বাস্তবায়নে নিকট বন্ধুসহ গুটিকয়েক স্বচ্ছল মামুষ প্রতিনিয়ত ‘ওরা বন্ধু সংঘ’র বন্ধু হয়ে সহযোগিতা করে পাশে থেকেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের সহযোগিতায় আমাদের এত দূরের পথচলা, কারণ তাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চায় বহুদূর। এসময় তিনি সমাজের ছিন্নমূল মানুষের অসহায়ত্ব কিছুটা মুছে দিতে সকলের প্রতি সুদৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক সজীব হাসান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ।

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

দামুড়হুদায় ‘ওরা বন্ধু সংঘ’র আয়োজনে শীতবস্ত্র উপহার বিতরণ

আপডেট সময় : ০৩:০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫