০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাকে খোঁচা দিলেন অধরা

অনলাইন ডেস্ক: প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন তারকারা। সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন এই ভাগাভাগির সবচেয়ে বড় মাধ্যম। নতুন প্রজন্মের চলচ্চিত্র নায়িকা অধরা খানও তেমনই ভক্তদের জন্য এবার ভাগ করে নিলেন কিছু কথা।

নিজের ছবি দিয়ে অনেকটা ইঙ্গিতপূর্ণ লেখা দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। ওইসব কথা লিখে দেয়া তার এ পোস্টে সমর্থন দিয়েছেন কেউ কেউ। কেউ বলছেন, এটা আসলে অন্য কাউকে দেয়া এক খোঁচাই। কাকে আসলে খোঁচালেন নায়িকা?

আসলে সাংবাদিক নাজনীন মুন্নির একটি পোস্ট শেয়ার করেছেন অধরা। এতে লেখা হয়েছে, ‘আমার ওই মেধা নাই, কেমন করে কবিতা লিখলে ক্ষমতাসীন প্রভাবশালী একজন আমার বই উদ্বোধন করবেন। আমার ঠিক জানা নাই, ঠিক কোন যোগ্যতা থাকলে মালিক খুশি হয়ে ১০ জনকে টপকে আমাকে পদটা দেবে, সুরক্ষিত করবেন আমার আসন।’

পোস্টটিতে লেখা হয়েছে, ‘আমার জানা নাই, ঠিক কেমন চর্চা করলে সম্পর্কগুলো বদনামের নোংরা থেকে বাঁচানো যায়। আমার ঠিক জানা নাই, কোন যাদুমন্ত্রে কাঙ্খিত পুরুষটি হবে আমার জন্য রোমিও।’

গত ২০ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলায় চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম কবিতার বই “প্রেমিকার নাম কবিতা”-এর মোড়ক উন্মোচন করেন সরকারের একজন মন্ত্রী। ওই প্রসঙ্গ তুলে মিতুকেই অধরা খোঁচা দিলেন কি না সে প্রসঙ্গও তুলেছেন ভক্তরা।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

যাকে খোঁচা দিলেন অধরা

আপডেট সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩