০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দাশের খন্ড গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ খান আলম (৭৪) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৩টায় খুলনার সোনাডাঙ্গা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একই এলাকার মৃত গেন্দু খানের ছেলে।

মনির আহমেদ খান আলম এক স্ত্রী (হাফেজা বেগম) ও মমতাজ খান মৌ (২২) বছরের একটি মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তারিকুল ইসলাম’র উপস্থিতিতে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম’র নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার দেন। এসময় মোংলা উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোংলা উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, উপজেলাতে উনিসহ আরো বীর মুক্তিযোদ্ধা ছিল। মনির আহমেদ খান আলম অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দেশের একজন সূর্যসন্তান ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।

আলী আজীম/আমাদের চুয়াডাঙ্গা

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

মোংলায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় : ০১:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪