০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাজ্য

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ১১০ Time View

র‌্যাচেল রিভস

ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন র‌্যাচেল রিভসের নামের একজন নারী। দেশটির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে গতকাল শুক্রবার র‌্যাচেল রিভসের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

নিয়োগের পর রিভস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এটা আমার জীবনের সম্মানের বিষয় যে আমি রাজকোষের চ্যান্সেলর নিযুক্ত হয়েছি। আজ এটি (টুইট) পড়া প্রত্যেক তরুণী ও নারী দেখিয়ে দিন, আপনাদের উচ্চাকাঙ্ক্ষার কোনও সীমা থাকা উচিত নয়।’

তার পোস্টে রিভস আরও লিখেছেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল লেবার পার্টির লক্ষ্য। এটি এখন একটি জাতীয় মিশন। আসুন কাজ শুরু করি।’

উল্লেখ্য, যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

এরপর শুক্রবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্রাসাদে গিয়ে দেখা করেন কিয়ার স্টারমার। ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস তাকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

এখন আলোচনায়

ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাজ্য

আপডেট সময় : ০১:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪