০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ৪ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ৬৫ Time View

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঐ উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন- ঘোষপালা গ্রামের জামাল উদ্দিন, তার মা আনোয়ারা, জামাল উদ্দিনের দুই মেয়ে অনিকা ও ফারিয়া আক্তার ফাইজা।

জানা গেছে, জামাল উদ্দিন ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। চার্জে দেওয়ার সময় তার অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে ছিল। তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘর থেকে অটোরিকশা বের করতে গেলে আগে থেকেই খোলা তারে জড়িয়ে যান তিনি। এ সময় তার দুই মেয়ে তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। ঘটনাটি দেখে আনোয়ারা বেগম ছেলে ও দুই নাতিকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সূত্র: ডেইলি-বাংলাদেশ

Tag :
এখন আলোচনায়

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩