১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতা-যানজটের আশঙ্কা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

ঢাকার ওপর দিয়ে আজ সকাল থেকে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বিষয়ক পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান ‘আবহাওয়াবিদ’-এর তথ্যমতে, চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকার দিকে ধীরগতিতে একটি বজ্রঝড় অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া পূর্বাভাস অনুযায়ী জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকার ওপর দিয়ে বজ্রঝড়টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এ সময় রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত স্থায়ী হতে পারে। ফলে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এতে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়তে পারে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তীব্র হওয়ার আশঙ্কাও রয়েছে।

Tag :

ঢাকায় ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতা-যানজটের আশঙ্কা

ঢাকায় ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতা-যানজটের আশঙ্কা

আপডেট সময় : ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬