১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারিনপুরে আগুনে পুড়ল বসতঘর, সর্বস্বান্ত সোনাজুলের পরিবার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, পোশাক, খাদ্যসামগ্রী, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তারিনপুর গ্রামের সোনাজুলের বাড়িতে বৈদ্যুতিক তারে গোলযোগ দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন।

এলাকার যুবক ও প্রতিবেশীরা বালতি ও পাম্পের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং আশপাশের ঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নির্বাপণ ও কুলিং ডাউন কার্যক্রম সম্পন্ন করে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান সোনাজুল জানান, আগুনে ফ্রিজ, খাদ্যসামগ্রী, নগদ টাকা, পরনের কাপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ঘরের সবকিছু পুড়ে গেছে। আকস্মিক এ ঘটনায় পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

তারিনপুরে আগুনে পুড়ল বসতঘর, সর্বস্বান্ত সোনাজুলের পরিবার

আপডেট সময় : ১১:২১:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬