০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।

‎সোমবার (২৯ জুন) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শিমুলবাড়ী বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, সোমবার (২৯ জুন) ভোর ৪টায় শিমুলবাড়ী বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বানিয়াটারী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারী তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় গাঁজা ১৬.৫কেজি এবং ইস্কাপ সিরাপ ১শত ৪৯টি বোতল জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজা ১৬.৫কেজি, যার সিজার মূল্য ৫৬হাজার ৭শত ৫০টাকা এবং ইস্কাপ সিরাপ ১শত ৪৯টি বোতল, যার সিজার মূল্য ৫৯হাজার ৬শত টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১লক্ষ ১৭হাজার ৩শত ৫০টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদক পাচার এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন এর প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এছাড়াও, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ

লালমনিরহাটে ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

আপডেট সময় : ০৩:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬