০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে ব্র্যাক আমুরোড শাখায় ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ব্র্যাক আমুরোড শাখা অফিস আয়োজিত থৈ-গাঁও বড় বাড়ীতে “প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে” ভার্মি কম্পোস্ট (কেঁচো) সার তৈরি হাতে কলমে প্রশিক্ষণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মসূচিতে ঐ এলাকার প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। এসময় একজন প্রান্তিক কৃষক ও সফল কৃষি উদ্যোক্তা ফরিদ মিয়ার মাঝে ভার্মি কম্পোস্ট তৈরির রিং, কেঁচো এবং প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে ব্র্যাক নর্থ ইস্ট ডিভিশনের হবিগঞ্জ-০২ অঞ্চল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুনারুঘাট এরিয়ার এরিয়া ম্যানেজার (এলাকা ব্যবস্থাপক) গোপীনাত বর্মণ, হবিগঞ্জ- ০২ (আঞ্চলিক অফিসের) রিজিওনের সম্প্রসারণ কর্মকর্তা পাপ্পু মালাকার, সহকারী এলাকা ব্যবস্থাপক রতন মনি দাস, আমুরোড শাখার শাখা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন ও এ.কে.এম মাহমুদুল হাসানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের আধুনিক পদ্ধতি, জৈব বর্জ্য ব্যবস্থাপনা, মাটির উর্বরতা বৃদ্ধি, ফসলের উৎপাদনশীলতা উন্নয়ন এবং কৃষি খরচ কমানোর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে জৈব সার উৎপাদনের কৌশল শেখানো হয়।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদন এবং মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্মি কম্পোস্ট প্রযুক্তি কৃষকদের জন্য একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে এটি উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভ অর্জনের সুযোগ সৃষ্টি করে। এ প্রযুক্তির মাধ্যমে কৃষকরা নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত জৈব সার বিক্রি করেও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।

প্রশিক্ষকরা জানান, রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট করছে। তাই কৃষকদের জৈব সার উৎপাদন ও ব্যবহারে উদ্বুদ্ধ করতে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মকর্তাগণ জানান, প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষিতে আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা ব্র্যাকের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জৈব সার উৎপাদনের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করেছে। উপকারভোগী কৃষক ফরিদ মিয়া ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

Tag :
এখন আলোচনায়

আজ জাপানের বিপক্ষে ব্রাজিল জিতবে কি না? যা বলছে সুপার কম্পিউটার

চুনারুঘাটে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

আপডেট সময় : ১২:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬