১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
 ২৩ জুন চূড়ান্ত শারীরিক পরীক্ষার পরবর্তী ধাপ

চুয়াডাঙ্গায় এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে দৌড়, লং জাম্প ও হাই জাম্পে প্রার্থীদের সক্ষমতা যাচাই

‘সেবার ব্রতে চাকরি’—এই মূলমন্ত্রকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই (পিইটি) পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের দৌড়, লং জাম্প ও হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শারীরিক সক্ষমতা ও সহনশীলতা যাচাই করা হয়।

নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনে পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এছাড়া পুরুষদের জন্য ১০ ফুট ও নারীদের জন্য ৬ ফুট লং জাম্প এবং পুরুষদের ৩ দশমিক ৫ ফুট ও নারীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা লাফ (হাই জাম্প) পরীক্ষা নেওয়া হয়। কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে প্রতিটি ইভেন্ট পরিচালনা করা হয়।

পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত প্রতিনিধি এএইচএম ইয়াদুল ইসলাম, এআইজি (ইকুইপমেন্ট) উপস্থিত ছিলেন।

নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মোরশেদ আলী এবং পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (সশস্ত্র) মো. আব্দুস সামাদ। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করেন।

নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য আগামী ২৩ জুন চূড়ান্ত শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হবে। ওই দিন পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শারীরিক দক্ষতা মূল্যায়ন করা হবে।

পুলিশের আধুনিক, মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার কারণে চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা জানান, কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

Tag :
এখন আলোচনায়

শেরপুরে ১১ স্বপ্ন সারথী পেলেন ব্র্যাকের সেলাই মেশিন

 ২৩ জুন চূড়ান্ত শারীরিক পরীক্ষার পরবর্তী ধাপ

চুয়াডাঙ্গায় এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে দৌড়, লং জাম্প ও হাই জাম্পে প্রার্থীদের সক্ষমতা যাচাই

আপডেট সময় : ০২:৪০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬