
শেরপুর জেলার নকলা উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে কিশোরীদের আয়বৃদ্ধিমূলক হাঁস ও মুরগী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে নকলা উপজেলার জালালপুর ব্র্যাক অফিস কার্যালয়ে অনুষ্ঠিত
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউল হক, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি প্রমুখ। প্রশিক্ষণের সহযোগিতায় ছিলেন অফিসার (সেলপ) মোঃ অলিউল্লাহ।
আয়োজক কর্তৃপক্ষ জানান, দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে কিশোরীদের হাঁস ও মুরগি পালনের প্রাথমিক ধারণা দেয়া হয়েছে। এতে কিশোরীদের দক্ষতা ও জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয়। শেষে ৩৩ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি 


















