
লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
ফলজ ও বনজ গাছের চারা বিতরণে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। এ সময় লালমনিরহাটের সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ নায়ের আলীসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেই সাথে আগামীকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে রোপণ করা হবে।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 


















