০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত

লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন বিএনপির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নির্দেশনায় সকল কার্যক্রম স্থগিতকরণের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সংগ্রামী শুভেচ্ছা নিবেন। আপনাকে অবগত করা যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোগলহাট ইউনিয়ন বিএনপির সকল কার্যক্রম নিদের্শক্রমে স্থগিত করা হলো।

এছাড়া দলীয় কার্যক্রম স্থগিতকরণ প্রসঙ্গে লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদকের প্রতি এমন চিঠি ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য যে, দলীয় কার্যক্রম স্থগিতকরণ প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি আহ্বায়ক/সদস্য সচিব, সদর উপজেলা বিএনপি, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, দলীয় কার্যক্রম স্থগিতকরণ প্রসঙ্গে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত

আপডেট সময় : ০৫:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬