০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুদিনে চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে দুই দিনে পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৯ এপ্রিল সকালে সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে বোতলজাত ভোজ্য তেল (সয়াবিন) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ৪০ ধারায় আব্দুল মান্নানের এবিএম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় হাসান স্টোরকে ৫ হাজার টাকা এবং তেলে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৪৮ ধারায় মেসার্স মনিরুল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে ৮ এপ্রিল সকালে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়। সেখানে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও বাজারজাত করায় ৪০ ধারায় মো. মুক্তার হোসেন খানের খান স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার দপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি,’২৬ বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দুদিনে চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬