০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে আন্তঃ রেলওয়ে অগ্নিশিখা ডে-নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‎ লালমনিরহাটে আন্তঃ রেলওয়ে অগ্নিশিখা ডে-নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টা ৩০মিনিটে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ মাঠে আন্তঃ রেলওয়ে অগ্নিশিখা সংসদ লালমনিরহাটের আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রেনায়েল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট শহর শাখার উপদেষ্টা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, হাফেজ মোঃ শাহ্ আলম, বি আর লালমনিরহাটের টিটিই কৃতি খেলোয়াড় মোঃ রাসেল মাহমুদ, অ্যাড. সাইফুল ইসলাম সুজন, আয়কর আইনজীবী রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সৈয়দপুরের উপঃ সহকারী প্রকৌশলী জাফর ইমাম। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের উর্ধতন উপঃ সহকারী প্রকৌশলী মোঃ সোহরাওয়ার্দী, বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট পৌর ৩নং ওয়ার্ডের উপদেষ্টা মাহাবুর রহমান। খেলার উদ্বোধন করেন রেলওয়ে অগ্নিশিখা সংসদের সভাপতি মোঃ জাকির হোসেন। খেলা পরিচালনা করেন জাহানারা আলোক সজ্জার পরিচালক আলমগীর হোসেন জাবেদ। ধারাভাষ্যে ছিলেন রেলওয়ে অগ্নিশিখা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

‎খেলায় ওয়ারলেস কলোনী ওয়ারিয়ার্স ১-০ গোলে ইন্সটিটিউট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে আন্তঃ রেলওয়ে অগ্নিশিখা ডে-নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬