০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার

‎ পবিত্র ঈদ-উল-ফিতরের আরও কয়েক দিন বাকি আছে। এরই মধ্যে জমে উঠেছে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বাজার। সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটের সবগুলো ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে। বিক্রেতাদের যেনো দম ফেলানোর ফুসরত নেই। এবার ব্যবসা ভালো হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

‎লালমনিরহাট বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদ বাজার ইতোমধ্যে পুরোপুরি জমে উঠেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। এখন সকাল ১০টা থেকেই বিক্রিতে ধুম লেগে যায় বাজারের ছোট বড় সকল দোকানে।

‎ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গার্মেন্ট আইটেম, কাটা কাপড়ের দোকান আর কাপড়ের দোকানগুলোতে পুরোপুরি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার জুতোর দোকানগুলোতে ঈদের ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে।

‎সরেজমিনে দেখা যায়, গত এক বছরের মধ্যে লালমনিরহাট বাজারে নতুন করে বেশ কয়েকটি মার্কেট চালু হয়েছে। এসব মার্কেটের অধিকাংশ দোকান গার্মেন্ট আইটেম সম্বলিত ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে চালু হয়েছে।

‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন বলেন, জেলা শহরের পুরো এলাকা জুড়ে কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, আমাদের এখানে অপরাধের পরিমাণ নগণ্য। তারপরও কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তার স্বার্থে আমরা সতর্ক রয়েছি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে । একই সঙ্গে মোবাইল-টাকা চুরিসহ ছোট-খাটো অপরাধ ঠেকাতে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করছেন।

‎এদিকে বাজারের ক্রেতা-বিক্রেতাদের কথা মাথায় রেখে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টে বেশকটি টিম পুরো বাজারে দিনরাত দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।

Tag :
এখন আলোচনায়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চরফ্যাশনে বিএনপির দুই নেতা বহিষ্কার

লালমনিরহাটে জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার

আপডেট সময় : ০৫:১৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬