০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দামুড়হুদায় ভুয়া ডাক্তার দম্পতির ক্লিনিক সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিক কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে কার্পাসডাঙ্গা বাজার এলাকার লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। ক্লিনিকটিতে দায়িত্ব পালনকারী নার্সদের কেউই নিবন্ধিত নন। প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই তারা রোগীদের শরীরে বিভিন্ন ধরনের ইনজেকশন প্রয়োগ করছিলেন। এছাড়া পরীক্ষার জন্য নমুনা সংগ্রহে নিয়োজিত ব্যক্তিও অনুমোদিত বা প্রশিক্ষিত ছিলেন না।

অভিযানের সময় অপারেশন থিয়েটারে চরম অনিয়মের চিত্র পাওয়া যায়। আধুনিক সার্জিক্যাল লাইটের পরিবর্তে মোটরসাইকেলের ফগ লাইট ব্যবহার করে অপারেশন পরিচালনার প্রমাণ মেলে। অভিযানের খবর পেয়ে ক্লিনিকের পরিচালক মামুন অর রশিদ শাওন এবং ভুয়া গাইনি চিকিৎসক মাসুমা ফেরদৌস স্নিগ্ধা পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম জানান, অভিযানের সময় ক্লিনিক কর্তৃপক্ষ কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেনি। অপারেশন ও পোস্ট-অপারেটিভ ব্যবস্থাপনাও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া চিকিৎসা সরঞ্জাম ও পরিবেশ মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছিল। এসব অনিয়মের কারণে অপারেশন থিয়েটার সিলগালা করে ক্লিনিক কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, মানহীন স্বাস্থ্যসেবা প্রদান, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরীক্ষা পরিচালনা, অপরিচ্ছন্ন অপারেশন রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার আলোকে জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় ভুয়া ডাক্তার দম্পতির ক্লিনিক সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬