০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সোনাদীঘি মসজিদে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাকফিরাত কামনাই রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মহানগরীর ঐতিহাসিক সোনাদিঘী জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের আগে উপস্থিত মুসল্লি ও ছিন্নমূল মানুষের উদ্দেশ্যে মাহফুজুর রহমান রিটন সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, “ইফতারের এই বরকতময় সময়ে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।”

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে বিএনপি নেতা রিটন আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাঁদের শাহাদাত কবুল করেন। একইসঙ্গে আমাদের নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও আগামীর সুন্দর বাংলাদেশের জন্য আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

বক্তব্য শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জননিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও মুসল্লিরা অংশ নেন।

ইফতারের আগে উপস্থিত সকলের খোঁজখবর নেন মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদক।

Tag :
এখন আলোচনায়

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে

রাজশাহী সোনাদীঘি মসজিদে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন

আপডেট সময় : ০৩:৩১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬