০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৮ Time View

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনি।
আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। ছবি: সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মুজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্ছ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে সমাহিত করার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স।

মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্মও হয়েছিল এই শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে তার বাবাকেও সমাহিত করা হয়েছিল।

আরও পড়ুন: ইরানের ট্রাফিক ক্যামেরা ব্যবহার করে কীভাবে খামেনিকে ট্র্যাক করে হত্যা করে ইসরাইল

গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবরও দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।

এদিকে ওই হামলায় আহত আলি খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহও দুদিন মারা গেছেন। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর দেয় এনডিটিভি।

Tag :
এখন আলোচনায়

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে

আপডেট সময় : ০৪:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬