০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন কোথায়, জানাল ইরানি গণমাধ্যম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৪ Time View

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) রাতে ইরানের সরকারি সংবাদ সংস্থা ফার্স এই তথ্য নিশ্চিত করেছে। তবে দাফনের তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। সেখানে ইমাম রেজার মাজারে বাবা সৈয়দ জওয়াদ খামেনির কবরের পাশেই শায়িত হতে পারেন তিনি।

মাশহাদ শহরটি তেহরান থেকে ৮৫০ কিলোমিটার পূর্ব দিকে কাশাফ নদীর তীরে অবস্থিত। আয়াতুল্লাহ আলি খামেনি ওই শহরের বাসিন্দা ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবরও দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।

এদিকে ওই হামলায় আহত আলি খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহও দুদিন মারা গেছেন। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর দেয় এনডিটিভি।

Tag :
এখন আলোচনায়

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন কোথায়, জানাল ইরানি গণমাধ্যম

আপডেট সময় : ০৩:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬