
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
৩১ গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যের পক্ষে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পলাশবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার ও শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চান,এরপর উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার,পলাশবাড়ী
গণঅধিকার পরিষদ সভাপতি রবিউল ইসলাম,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,পর্যায়ক্রমে পলাশবাড়ী থানা, পলাশবাড়ী পৌরসভা, জাতীয়তাবাদী দল বিএনপি,পৌর বিএনপিও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আনসার ভিডিপি,মুক্তিযোদ্ধা সংসদ,আবাসিক প্রকৌশলী নেসকো, ফায়ার সার্ভিস,মোটর শ্রমিক ইউনিয়ন,ডায়াবেটিস সমিতি,আদর্শ ডিগ্রি কলেজ, পিয়ারী পাইলট বালিকা, এসএমবি উচ্চ বিদ্যালয়,ফেডারেশন অব এনজিও ইন বাংলাদেশ, প্রেসক্লাব,মডেল প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাজ্জাদ হোসেন।
এসময় বিএনপি , যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল,কৃষকদল, তাতীদল, মৎস্যজীবি দল,জামায়াত, জামায়াত যুব বিভাগ,ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ মিনারে উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদদের স্মরণে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বাদ যোহর বিভিন্ন মসজিদ মন্দির উপাসনালয়ে শহীদদের আত্তার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হবে বলে উপজেলা প্রশাসন সুত্রে নিশ্চিত করা হয়েছে।
মাসুদ রানা 


















