
লালমনিরহাট প্রতিনিধি:
অমর একুশে আমাদের গর্ব, আমাদের অহংকার। বায়ান্ন এর ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন, শহীদের আত্মার মাগফেরাতে মোনাজাত ও দোয়া কামনা করেন।
শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২১ শে ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলিত হয়।
এরপর স্ব স্ব প্রতিষ্ঠান থেকে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১১টায় লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগারে ২০২৪-এর গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শন, শিশু-কিশোরদের সুন্দর হাতের লেখা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শহীদ দিবস উপলক্ষে সকল মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনা করা হয়।
এদিকে লালমনিরহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। আলোচক ছিলেন ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানী। বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ মাসুদ রানা রাশেদ 


















