বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাত ১২টা ১ মিনিটে বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আজিজুল শেখ, বিএনপি নেতা মো. আতিকুল শেখ, বোয়ালমারী উপজেলা কৃষক দলের সভাপতি মো. লুতফুর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়োজিদ খান রাব্বিসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি স্বাধীনতার পথে অগ্রসর হওয়ার প্রেরণা পেয়েছে। ভাষা শহীদদের স্মৃতি চির অম্লান রাখতে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।