
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা শহরের থানা রোডের বাসিন্দা, কাশিপুরের কৃতি সন্তান, লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রবন্ধকার নজরুল ইসলাম মন্ডল (৮১) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০মিনিটে বার্ধক্য জনিত কারণে লালমনিরহাটের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা ২টা ১৫মিনিটে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় (হাইস্কুল) ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে মরহুমের প্রথম ও লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মন্ডলটারি মাঠে দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযা নামাজ শেষে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ২ছেলে, ২মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম নজরুল ইসলাম মন্ডল-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মোঃ মাসুদ রানা রাশেদ 





















