০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ২১১ বোতল এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকা হতে ২শত ১১টি বোতল এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১৩ এর চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০মিনিটে সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামস্থ শ্রী শ্রী মা-বৃন্দেশ্বরী শ্রী মন্দির ও মহা-শশ্মানের সামনে চাপারহাট হতে বালাপাড়াগামী ইটের রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ধৃত আসামির ব্যবহৃত ব্যাটারি চালিত ভ্যান তল্লাশীকালে ভ্যানের কাঠের তৈরী বডির উপরে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২শত ১১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ জব্দসহ ১জন মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানি (ডাঙ্গাপাড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেরও মামলাও রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tag :
এখন আলোচনায়

দুস্থ রোজাদারদের জন্য পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’

লালমনিরহাটে ২১১ বোতল এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬