০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুস্থ রোজাদারদের জন্য পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ Time View

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

দুস্থ রোজাদারদের জন্য পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’
পবিত্র মাহে রমজানে দুস্থ ও অসহায় রোজাদারদের সহায়তায় গাইবান্ধার পলাশবাড়ীতে স্থাপন করা হয়েছে ‘মানবতার ঝুড়ি’। সামর্থ্যবান ব্যক্তিদের দেওয়া খাদ্যসামগ্রী এই ঝুড়ি থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবেন সুবিধাবঞ্চিত রোজাদাররা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ‘মানবতা কল্যাণ ফাউন্ডেশন’ পলাশবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে এই ব্যতিক্রমী কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে কার্যক্রমটি উদ্বোধন করেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার ও দফতর সম্পাদক মিলন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে শহরের চৌমাথা মোড়ের বিভিন্ন ফলের দোকানে প্রাথমিক পর্যায়ে চারটি ঝুড়ি স্থাপন করা হয়েছে। স্থানীয় সুধীমহলসহ সকল শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অসহায় মানুষের কথা ভেবে বিত্তবানদের এই ঝুড়িতে দান করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে মানবতা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী মাসুদ রানা বলেন, ‘মানবতার ঝুড়িতে যে কেউ নিজ ইচ্ছায় ফলমূলসহ বিভিন্ন শুকনো খাবার দান করতে পারবেন। ইতোমধ্যে মানুষ দান করা শুরু করেছেন। তেমনিভাবে ক্ষুধার্ত দরিদ্র রোজাদার ও পথচারীরাও প্রয়োজন অনুযায়ী এখান থেকে খাবার সংগ্রহ করতে পারছেন। পর্যায়ক্রমে আমাদের এই ঝুড়ির সংখ্যা আরও বাড়ানো হবে।’

Tag :
এখন আলোচনায়

দুস্থ রোজাদারদের জন্য পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’

দুস্থ রোজাদারদের জন্য পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’

আপডেট সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬