০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ Time View

অনলাইন ডেস্ক
শপথ নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এনসিপির সংসদ সদস্যদের শপথবাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় এনসিপি।

এর আগে এনসিপির সূত্র জানিয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছেন তারা। তবে বিষয়টি চূড়ান্তভাবে জানায়নি এনসিপি।

জামায়াত দুপুরে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় । শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

Tag :
এখন আলোচনায়

‎লালমনিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি

আপডেট সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬