০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালাইপুর বাজারে ভোক্তা অফিসের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় সকালের দিকে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
১৬ ফেব্রুয়ারি অভিযানের সময় সোডা খোলা অবস্থায় গুড়া মসলা সামগ্রীর পাশে সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুসারে যথাক্রমে মেসার্স বিল্লাল স্টোরকে ৩০০০ টাকা ও সরকার কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের করার কারণে মেসার্স রাজধানী স্টোরকে ১০,০০০ টাকাসহ সর্বমোট ১৩,০০০ টাকাজরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া ভালাইপুর বাজারে বিভিন্ন ফলের দোকান, ঔষধ, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদরাকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: গোলাম ফারুক ও জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।#

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিটে মৃত্যুঝুঁকি রোধে জরুরি সভা অনুষ্ঠিত

ভালাইপুর বাজারে ভোক্তা অফিসের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা।

আপডেট সময় : ১০:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬