০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিটে মৃত্যুঝুঁকি রোধে জরুরি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট (আরএস) পানে বিষক্রিয়া ও অকাল মৃত্যু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হোমিও চিকিৎসার মাধ্যমে স্পিরিটের ব্যবহার সম্পর্কে বিষয়টি নতুন করে সামনে এসেছে। কিছু ওষুধে উচ্চমাত্রার অ্যালকোহল ব্যবহৃত হয়, তাই এ ধরনের উপাদান বিক্রয়, মজুদ বা প্রদর্শনের জন্য লাইসেন্স গ্রহণ করা আবশ্যক। তিনি মাদক ও স্পিরিটের অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ তারিক আহমেদ, হোমিও চিকিৎসক রফিকুল ইসলাম ও আসমা আক্তার।
বক্তারা রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরে বলেন, নেশাজাতীয় দ্রব্য হিসেবে এর ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং এটি পানে মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি। অবৈধভাবে স্পিরিট বিক্রয় ও ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির ওপর জোর দেওয়া হয়।
সভায় জানানো হয়, হোমিও চিকিৎসকদের স্পিরিটজাতীয় ওষুধ বিক্রয়, মজুদ বা বিতরণের ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।
সভায় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জামাল, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীরা এবং জেলার হোমিও চিকিৎসকরা।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিটে মৃত্যুঝুঁকি রোধে জরুরি সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিটে মৃত্যুঝুঁকি রোধে জরুরি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬