০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেড়ামারায় নবনির্বাচিত এমপি আলহাজ্ব আব্দুল গফুরের গণসংযোগ ও মতবিনিময় সভা

  • শান্ত হোসেন
  • আপডেট সময় : ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ Time View

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর এমপি ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক এই সফরে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
সফরকালে এমপি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো শক্তিশালীকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষিখাতের টেকসই উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন।
আলহাজ্ব আব্দুল গফুর এমপি বলেন, “ভেড়ামারা-মিরপুরবাসীর দেওয়া আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করবো। উন্নয়ন হবে সমন্বিত ও সকলের অংশগ্রহণে।”
এদিকে এমপির আগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করেন।
উপজেলা জুড়ে এমপির এ গণসংযোগ কর্মসূচি জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Tag :
এখন আলোচনায়

‎লালমনিরহাটের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক!

ভেড়ামারায় নবনির্বাচিত এমপি আলহাজ্ব আব্দুল গফুরের গণসংযোগ ও মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬