০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে খালে নিখোঁজ যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার: পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খাল থেকে ভাসমান অবস্থায় শিমুল (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে কচুরিপানার ভেতরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, শিমুলকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ খালে ফেলে রাখা হয়েছে।
নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এক সপ্তাহ পর খালে তার মরদেহ ভাসতে দেখায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এখন আলোচনায়

সাঁথিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, লুটপাট, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ।

জীবননগরে খালে নিখোঁজ যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার: পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

আপডেট সময় : ০৯:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬