০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো ডাউন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনি আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এঁর পক্ষে এক বিশাল নির্বাচনী শো-ডাউন করা হয়েছে।

হোসেনপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সম্মিলিত আয়োজনে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি শো-ডাউন পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন এলাকা প্রদক্ষিণ করে। নির্বাচনি শো-ডাউনটি সাহিনদহ বাজার, শ্রীখন্ডি ও শিশুদহ ছাড়াও অন্যান্য পয়েন্ট মোড় ঘুরে করতোয়াপাড়ার আমবাগান নামক স্থানে গিয়ে শেষ হয়।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, হোসেনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এসএম সেলিম, উপজেলা কৃষকদল সহ-সভাপতি আয়তাল হক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয় প্রমুখ।

এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদল ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো ডাউন

আপডেট সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬