০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‎লালমনিরহাট ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

লালমনিরহাট প্রতিনিধি:

সীমান্তে লালমনিরহাট (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে।

‎বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০মিনিটে মোগলহাট বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার কর্ণপুর জুকিটারী নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে নিম্নে বর্ণিত ৩জনের মধ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়কমন্ডল গ্রামের মৃত দেবেন বিশ্বাসের ছেলে শ্রী প্রসান্ত কুমার অতুল (২০), মোঃ কাইয়ুম ইসলামের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (১৯), মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৪) কে ৫.৫কেজি ভারতীয় গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

‎এছাড়াও শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১৩:৪০মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাখরাজ গ্রামের সন্ধ্যা ১৮:৫০মিনিটে ঝাউরানী বিওপির লালমনিরহাট জেলার আদিতমারী থানার নয়াটারী গ্রামে রাত ২৩:৫০মিনিটে রামখানা বিওপির কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গোয়ালটারী এবং শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ০০:৩০ মিনিটে কাশিপুর বিওপির কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর নামক স্থানে বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ইস্কাপ সিরাপ ৮৫টি বোতল, নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ ৫০টি বোতল এবং গাঁজা ১কেজি জব্দ করা হয়।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপ ৮৫টি বোতল, যার সিজার মূল্য ৩৪হাজার টাকা, নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ ৫০টি বোতল, যার সিজার মূল্য ২০হাজার টাকা এবং গাঁজা ৬.৫কেজি, যার সিজার মূল্য ২২হাজার ৭শত ৫০টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৭৬হাজার ৭শত ৫০টাকা। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোন ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন।

‎লালমনিরহাট ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

আপডেট সময় : ০৪:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬