০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর ধানের শীষ প্রতীকের পক্ষে দর্শনায় মহিলা দলের মিছিল

দর্শনা (দামুড়হুদা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দর্শনা থানা মহিলা দলের উদ্যোগে চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দর্শনা পুরাতন বাজার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি রেলবাজার এলাকায় পদক্ষিণের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত মহিলা দলের নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য এনামুল শাহ মুকুল, বিএনপি নেতা মোঃ সুবুর আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে মহিলা দলের মাঠপর্যায়ের সক্রিয় ভূমিকা আগামী দিনে আরও জোরদার করা হবে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন।

এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর ধানের শীষ প্রতীকের পক্ষে দর্শনায় মহিলা দলের মিছিল

আপডেট সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬