০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‎লালমনিরহাটে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল উত্তরের সীমান্ত জেলা লালমনিরহাটের নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য কাজ করার আশা প্রকাশ করেন, জেলার তিনটি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় পরিদর্শন করে আইন-শৃঙ্খলা ও প্রার্থীদের আচারণ ও ভোট সম্পর্কে ভোটারদের আগ্রহ কথাও তুলে ধরেন।

‎উক্ত বৈঠকে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ চয়ন কুমার সাহা এবং লালমনিরহাট-৩ (সদর) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাহবুবুর রহমান মাসুম।

‎বৈঠকে লালমনিরহাট জেলার ৩টি আসনে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রতিনিধি দল নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Tag :
এখন আলোচনায়

রঘুনাথপুরে জামায়াতে ইসলামীর পথসভা: জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান

‎লালমনিরহাটে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬