কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী ৯ম তম বার্ষিকী পিঠা মেলা অনু্ষ্ঠিত। রোববার সকাল থেকে এ মেলা চলে বিকাল পর্যন্ত। গেল বছরের পিঠা উৎসবের ধারাবাহিকতায় এ বছরও অনুষ্ঠিত হয়ে গেল এ পিঠা উৎসব। সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় পিঠা উৎসব। এ বছর পিঠা উৎসবে ১১ টি স্টল স্থান পায়। স্টল গুলোর ছিল নামের বাহার। তেমনি ছিল স্টলে ছিল বাহারি পিঠার আয়োজন।
এদিকে পিঠা উৎসব দেখতে রোববার সকাল থেকে পিঠামেলায় আসতে থাকে কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা। যা ছিল চোখে পড়ার মত। যার মধ্যে ছিল, পাটি সাপটা, শামুক পিঠা, ঝিকিমিকি, হালোয়া পিঠা, মাংসের পুলি, কুমড়া পিড়া, ফুলপিঠা, চুসি পিঠা, তিলের পিঠা, ভাপা পিঠা, ডিম সাপটা, নারিকেল পিঠা, সবজি পিঠা, জামাই ভাজা পিঠা, রস পাকান, ঝিনুক পিঠা, দুধ পাকান সহ আরো হরেক রকম নাম না জানা পিঠা।
মেলার আয়োজক কমিটির শিশির আহম্মেদ শিলন বলেন, প্রতিবছরের মতো এবছরও পিঠা মেলার আয়োজন করেছি। শিক্ষার্থী ও অভিভাবক দের নিয়ে। শতস্ফূর্তভাবে এই আয়োজন করা হয়েছে। প্রতিবছর মতো এবছরে আমাদের স্টলে ৫০ রকমের পিঠা এ মেলাতে আসে। এবছর আমাদের প্রতিষ্ঠানে ১১ টি স্টল বসে বাহারি সব নামে। এখানে প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং মাদ্রাসা বিভাগের সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ এ আয়োজনে এলাকাবাসী সহ সবাই এ পিঠা উৎসব দেখে খুবই খুশি ও আনন্দিত। আপনারা সকালে দোয়া করবেন যাতে আগামীতে আরো ভালো করতে পারি।