থিয়েটার সভাপতি জনাব রেজাউল একরাম রাজু’র সভাপতিত্বে আজ ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার রুমে সন্ধ্যা ৬.০০ মিঃ সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদের ৯২তম জন্মদিন পালন করে থিয়েটার।
অনুষ্ঠানে শুরুতে মমতাজউদদীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর "মমতাজউদদীন আহমদ : কালের দগ্ধীভূত উত্তপ্ত কথাকার'' প্রবন্ধ নিয়ে আলোচনা করা হয়। মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক, শিক্ষক, নাট্য সমালোচক জনাব আবু সাঈদ তুলু। আলোচনা পর্বে অংশ গ্রহন করেন:
ড. আইরিন পারভীন লোপা , নাট্য শিক্ষক ও নির্দেশক। নাট্যজন জাহিদ রিপন , অভিনেতা ও নির্দেশক।
নাট্যজন আরিফ রব্বানী সদস্য, থিয়েটার।
অনুষ্ঠানের শিল্পী রুশনি আরার সঙ্গীত পরিবেশন করেন।
সকলের জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে নাট্যাঙ্গনের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
থিয়েটারের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী শুভেচ্ছা প্রদান করেন।
অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব রেজাউল একরাম রাজু।
অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রবীর দত্ত। পরিশেষে প্রবীর দত্ত সংকলিত ‘‘মমতাজউদদীন আহমদ ও কিছু অবিস্মরণীয় বাক্য” শিরোনামে আবৃত্তি করা হয়।