
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন করেছেন
জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার বেকিকুড়ায় অবস্থিত মাদ্রাসা কার্যালয়ে শিশু থেকে চতুর্থ জামাতের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সকল শ্রেনীর ফলাফলের কপি মাদ্রাসার প্রতিষ্ঠাতার হাতে তুলে দেওয়া হয়।
মাদ্রাসার মুহাদ্দিস মাও: নুর নবীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ কাজী আব্দুর রহমান জাওহারী, মুহতামিম হাফেজ মাও: আব্দুল্লাহ, অভিভাবক আশ্রাফুল আলম,শহিদুল ইসলাম প্রমুখ।
মাদ্রাসাটির সহকারী পরিচালক মাও ফখরুল ইসলামের উপস্থাপনায় এসময় জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- অত্র মাদ্রাসা থেকে কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় তৃতীয় জামাত থেকে ২৪ জন এ প্লাস, ৩ জন গোল্ডেন এ প্লাস সহ শতভাগ পাশ করেছে।
পাশাপাশি আগামী ৭ জানুয়ারী নুরানী বিভাগের সবক উদ্বোধন ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
প্রেরক- আমিরুল ইসলাম,
শেরপুর প্রতিনিধি।
আমিরুল ইসলাম 















