
সানজিদা খাতুন:
দামুড়হুদায় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দামুড়হুদা টাইগার্স ক্রিকেট দলের আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়েছে।গতকাল বিকাল সাড়ে ৩ টার সময় দামুড়হুদা স্টেডিয়ামে দামুড়হুদা টাইগার্স ক্রিকেট দলের আয়োজনে এই জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খেলোয়ারদের মধ্যে জার্সি উন্মোচন ও বিতরণ করেন দামুড়হুদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,”ওরা বন্ধু সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মুরশেদ বীন ফয়সাল।এসময় তিনি বলেন,এই জার্সি শুধু একটি পোশাক নয়,এটি একটি দলের তথা প্লেয়ারদের লড়াই,একতা ও স্বপ্নের প্রতীক।কারণ এই জার্সিতেই মিশে আছে কঠিন পরিশ্রম,বিজয়ের সংকল্প।প্রতিটি খেলোয়াড় যখন জার্সি পরিহিত অবস্থায় মাঠে নামেন তখন ভক্তদের আবেগ আর ভালোবাসা নিয়ে বিজয়ের লক্ষ্যে নামেন।তিনি আরও বলেন,
আমি বিশ্বাস করি এই জার্সি শুধু জয়ের কথা বলবে না বরং একজন খেলোয়াড়কে মনে করিয়ে দিবে তার দায়িত্ব ও ঐক্যের কথা।একই সময় তিনি দলের খেলোয়াড় ও সমর্থকদের জন্য শুভ কামনা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন,দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা টাইগার্স ক্রিকেট দলের ম্যানেজার রাসেল আহম্মেদ,অধিনায়ক আমিরুল ইসলাম,
ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আব্দুল হাকিম।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী শাহীন,
রাজন,সাদিকুল,রাফি,সেতু,মিঠুসহ দলের ২০ সদস্য বিশিষ্ট খেলোয়াড় বৃন্দ।
জার্সি উন্মোচন শেষে দামুড়হুদা প্রিমিয়ার লীগের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়।এতে দামুড়হুদা টাইগার্স বনাম সততা কিংস ইলেভেন মাঠে নামেন।টসে জিতে দামুড়হদা টাইগার্স প্রথমে ব্যাট করতে সুযোগ পান। নির্ধারিত ১৩ ওভারে চার উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে দলটি বিজয় অর্জন করেন।জবাবে সততা কিংস ইলেভেন সব কয়টি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেন।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন দামুড়হুদা টাইগার্স দলের কাজেম যার ব্যক্তিগত রান ৬৪।
নিজস্ব প্রতিবেদক 




















