১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ প্রবেশ ‎বিজিবি’র হাতে বিএসএফ সদস্য আটক

‎ লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রোববার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ডাংগাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস এর নিকট দিয়ে ১জন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় নিয়মিত টহলে থাকা বিজিবি টহল দল তাকে আটক করে।

‎আটককৃত বিএসএফ সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাকে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়।

‎বিজিবি সূত্রে জানায়, আটককৃত বিএসএফ সদস্যের (কনস্টেবল) বেদ প্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।

‎এ ঘটনায় প্রতিপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভূল হিসেবে স্বীকার করে।

‎একই সঙ্গে অনুপ্রবেশকৃত বিএসএফ সদস্যের পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করে তাকে ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

‎বিজিবি আরও জানায়, বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

‎৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ এর উচ্চ পদস্থদের সাথে এ লক্ষ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Tag :
এখন আলোচনায়

রঘুনাথপুরে জামায়াতে ইসলামীর পথসভা: জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান

লালমনিরহাট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ প্রবেশ ‎বিজিবি’র হাতে বিএসএফ সদস্য আটক

আপডেট সময় : ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫