০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৯ Time View

ঝিনাইদহ, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ  বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত হচ্ছে। একইসাথে, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি ‘জাতীয় প্রবাসী দিবস’। আজকের এই শুভক্ষণে আমি দেশ ও বিদেশের মাটিতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী কর্মী তাদের সমস্যার কথা তুলে ধরে তা দ্রুত সমস্যার সমাধান চান।

Tag :
এখন আলোচনায়

১১০ বছরেও থামেনি ভোটের টান: পুত্রবধূর কাধে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী মনোয়ারা

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আপডেট সময় : ০১:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫