১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের নিলামে নতুন নিয়ম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩১ Time View

অনলাইন ডেস্ক
আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর বসছে ২০২৬ সালের আইপিএলের নিলাম। এবারের মিনি নিলাম ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। এবারের নিলামে ৭৭টি স্লট পূরণ করা হবে, যার মধ্যে বিদেশিদের জন্য জায়গা রয়েছে ৩১টি।

তবে যতই দাম উঠুক না কেন, বিদেশিরা চাইলেই যত ইচ্ছা টাকা পকেটে ভরতে পারবে না। এই নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবারের মিনি নিলাম টেবিলে অনেক বিদেশি ক্রিকেটারকে নিয়েই দর কষাকষির ঝড় উঠতে পারে। বিশেষত, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেনার দৌড়ে কলকাতা নাইট রাইডার্সকে (যাদের হাতে ৬৪.৩ কোটি রুপি রয়েছে) এগিয়ে রাখা হচ্ছে।

তবে বিসিসিআই এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ কোটির বেশি টাকা কোনো বিদেশি খেলোয়াড়ের মূল্য বিবেচিত হবে না। অর্থাৎ, সর্বোচ্চ রিটেনশন মূল্য ১৮ কোটি টাকার যত টাকা, মিনি নিলামে তার চেয়ে বেশি টাকা কোনও বিদেশির দর উঠলেও, তাদের দাম ১৮ কোটি টাকার বেশি হবে না।

এবারের আইপিএল মিনি নিলামের জন্য মোট ১৩৫৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। ২ কোটি টাকা মূল্যে যে ৪৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন, তার মধ্যে ৪৩ জনই বিদেশি।

বিদেশিদের মধ্যে উল্লেখ্যযোগ্য নাম হলেন- ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি প্রমুখ। তবে বিসিসিআই এর কঠোর সীমারেখা নিশ্চিত করছে যে, এবারের নিলামে রেকর্ড-ভাঙা কোনো মূল্য উঠবে না বিদেশিদের।

Tag :
এখন আলোচনায়

১১০ বছরেও থামেনি ভোটের টান: পুত্রবধূর কাধে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী মনোয়ারা

আইপিএলের নিলামে নতুন নিয়ম

আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫