
নদী পেমিক সংসদ সদস্য প্রার্থীদের আসন্ন নির্বাচনে ভোট প্রদান করলে আগামী পার্লামেন্ট নদী বান্ধব হবে। এর ফলে নদী মাতৃক বাংলাদেশ দখল হবে না, দূষণ হবে না, দেশ ও দেশের মানুষও ভালো থাকবে। এই স্লোগান সামনে নিয়ে প্রচারণায় নেমেছে “মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন” নামক প্রকৃতি প্রেমিক স্বেচ্ছাসেবক সংগঠন। সংগঠনটি বলছে, নদীকে ভালোবাসে যাঁরা মাকে ভালোবাসে তাঁরা, নদীকে ভালোবাসে যাঁরা মাটিকে, গাছকে, পশু-পাখিকে, প্রকৃতিকে তারাই প্রকৃতপক্ষে মানুষকে ভালোবাসে। সে কারণে দেশপ্রেমিক, নদী পেমিক, রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গকে ভোটের মাধ্যমে সমর্থন জানাতে ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের প্রধান অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। প্রচারপত্র বিতরণ ও সামাজিক প্রচার মাধ্যমে প্রচার অব্যাহত রেখেছেন। প্রচারে প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যেয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
লেখক: অধ্যক্ষ হামিদুল হক মুন্সী