০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বাজারে ৩ দফা কমলো সোনার দাম

অনলাইন ডেস্ক: দেশের বাজারে পর পর তিন দফা কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর করা হবে।

গত ৪ দিন (৩০ সেপ্টেম্বর) আগে দেশের বাজারে দ্বিতীয় দফায় সোনার দাম কমানো হয়েছে। ঐ সময় ভরিপ্রতি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ৯৮ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে, ২৭ সেপ্টেম্বর সোনার রেকর্ড দাম ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা থেকে ১ হাজার ২৮৪ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করে বাজুস। ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়ায় ৯৯ হাজার ৯৬০ টাকা।

বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির কারণে গত ২৪ আগস্ট দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ায় বাজুস। এর ফলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়ায় রেকর্ড ১ লাখ ১ হাজার ২৪৪ টাকায়।

Tag :
এখন আলোচনায়

বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন?

দেশের বাজারে ৩ দফা কমলো সোনার দাম

আপডেট সময় : ০৯:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩